হোম > জাতীয়

প্রশিক্ষণ নিয়ে সার্বিয়া যাচ্ছে ১১ কর্মী

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ থেকে ওয়েল্ডিং ও শিপিংয়ের কাজের প্রশিক্ষণ নিয়ে ১১ জন কর্মী যাচ্ছেন সার্বিয়ায়। কোম্পানির চাহিদা মত শর্ত পূরণ করে থাকা, খাওয়াসহ ৬০০-৭০০ ইউরো বেতনে তাদের পাঠাচ্ছেন রিক্রুটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি (আর এল-৫২৩)।

রোববার উত্তরার তুরাগ এলাকার জে আই ইসলামি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। বিকেল ৪টার ফ্লাইটে তারা দেশ ত্যাগ করেন।

ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা ও সার্বিয়াগামী দুলাল বলেন, 'আমি আগেও সিঙ্গাপুরে ছিলাম। গত ১০ মাস আগে এখানে ওয়েল্ডিংয়ের কাজে প্রশিক্ষণ নিয়েছিলাম। পরে বিদেশি ডেলিগেটদের কাছে ভাইভা দিয়ে ভিসা পেয়েছি। আমরা কোম্পানি থেকে থাকা-খাওয়াসহ ৬০০ ইউরোর বেশি বেতন পাবো।'

মানিকগঞ্জ থেকে সার্বিয়া যাচ্ছেন মিজানুর রহমান৷ তিনি বলেন, '৫ মাসের প্রশিক্ষণ শেষ করার ১ বছরের আগেই ভিসা পেয়েছি। আমাদের সব মিলিয়ে প্রায় ১৪ লাখ টাকা খরচ হয়েছে। আশা করছি ১ লাখের বেশি বেতন পাবো।'

অনুষ্ঠানে এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি'র উর্ধ্বতন কর্মকর্তা ও জে আই ইসলামিক সাইন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ম্যানেজার মোহাম্মদ রাজীব হোসেন বলেন, 'আমরা দীর্ঘদিন থেকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে প্রশিক্ষণ নিয়ে শ্রমিক পাঠাই। সেটির ধারাবাহিকতায় এবার সার্বিয়া ১১ জন প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক পাঠাচ্ছি। কোম্পানি থেকে তারা থাকা, খাওয়াসহ ৬০০ ইউরোর বেশি বেতন পাবে।'

তিনি আরো বলেন, 'আমরা সব সময় বৈধভাবে বিদেশে জনশক্তি প্রেরণ করি। আমাদের প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম রয়েছে। তবে গত ৫ আগস্টের পর দেশের পটপরিবর্তনের ফলে আমাদের কাজে কিছুটা বিলম্ব হয়। এখন থেকে আবার আমরা ইউরোপসহ বিভিন্ন দেশে দক্ষ শ্রমিক পাঠাতে পারবো।'

বিদায়ী অনুষ্ঠানে এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডির উপস্থিত ছিলেন সেলিম আহমেদ, মো. সিদ্দিকুর রহমান, মো. আজহার ও মো. সানাউল্লাহ প্রমুখ।

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠক

জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

৬৪ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

পুলিশে দলীয় নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে, তথ্য প্রকাশের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা!

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে

ক্যাম্পাসগুলোতে শিবিরের ওপর ছাত্রদলের হামলার দিনটি ছিল বেশ কষ্টের: জামায়াত এমপি

নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী