হোম > জাতীয়

ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, চলতি বছর একদিনে এটাই সর্বোচ্চ

স্টাফ রিপোর্টার

ভয়ংকর হতে শুরু করেছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। গতমাসের শেষের দিকে সংক্রমণের যে উচ্চমুখী প্রবণতা ছিল তা চলতি মাসেও অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি মৃত্যু হয়েছে ১২ জনের। চলতি বছর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে ছয়জন নারী, ছয়জন পুরুষ। এর মধ্যে পাঁচজনই বরিশাল বিভাগের বাসিন্দা।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, দক্ষিণ সিটিতে দু’জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন একজন করে। এই নিয়ে এ বছর ১৭৯ জনের প্রাণ ঝরল ডেঙ্গুতে।

রেকর্ড ছাড়িয়েছে ভর্তি রোগীতেও। ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৭৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বছর একদিনে এটাই সর্বোচ্চ ভর্তি রোগী। এর মধ্যে সর্বোচ্চ ১৬৫ জন বরিশাল বিভাগে। সবচেয়ে কম তিনজন ভর্তি পাওয়া গেছে রাজশাহী বিভাগে।

এই নিয়ে চলতি বছর প্রাতিষ্ঠানিক চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৪১ হাজার ৮৩১ জনে দাঁড়িয়েছে।

বর্তমান সংসদ হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে

জিডিপির বড় অংশ শিক্ষা-স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে: প্রধানমন্ত্রী

১০ মে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

কামরাঙ্গীচরে প্লাইউড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ

প্রথম অধিবেশনে পাস ৯৪ বিল ও ১৩৩ অধ্যাদেশ

দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না

সংরক্ষিত নারী আসনের দুই-তৃতীয়াংশ এমপি উচ্চশিক্ষিত ও কোটিপতি

স্নাতক পর্যন্ত নারী শিক্ষাকে ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

নারী-পুরুষ সমান মজুরি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর