হোম > জাতীয়

মুজিববাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে হবে

সোহরাওয়ার্দী উদ্যানে শফিকুল আলম

আতিকুর রহমান নগরী

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মুজিববাদ ও আওয়ামী ফ্যাসিজমকে পরাজিত করতে সত্যিকার অর্থে অনেক গুলো ফ্রন্টে যুদ্ধ অব্যাহত রাখতে হবে।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘৩৬ জুলাই কালচারাল ফেস্ট’ জুলাই জাগরণে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ডকুমেন্টারি করেছি। পুরো ১৯৭১-এ দু-একটা ডকুমেন্টারি আছে যেমন, স্টপ জেনোসাইড। আর জুলাই অভ্যুত্থান নিয়ে এখন প্রতিদিন ডকুমেন্টারি আসছে।

তিনি বলেন,আপনারা যে কাজ গুলো করছেন তা অনেক প্রয়োজনীয় কাজ। গত একবছরে বাংলাদেশে কালচারাল বিপ্লব ঘটেছে। সেই বিপ্লবের সূত্রপাত হয়েছিল দেয়াল লিখনের মাধ্যমে। এখন এটা সব জায়গায় ছড়িয়ে পরেছে। আপনার দেখেছেন যে, আমরা কত সুন্দর সুন্দর ডকুমেন্ট্রি করেছি।

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা

‘ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে আ.লীগ’