হোম > জাতীয়

ঢাবি উপাচার্যের সঙ্গে ফিলিস্তিনি কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সোমবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন মি. জিয়াদ এম. এইচ. হামাদ।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানা এবং ইন্টারন্যাশনাল আফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের শিক্ষার্থীদের ভর্তি ও বৃত্তি প্রদানের বিষয়ে মতবিনিময় করেন। কূটনীতিক ফিলিস্তিনি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও টিউশন ফি মওকুফের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এক্ষেত্রে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিবৃতিতে এ তথ্য জানান।

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ ও ঝুঁকি বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা

তরুণ ও অবিবাহিতদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ

ঢাকার যানজট নিরসনে ২৪ সংস্থার সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

পে-স্কেল: প্রথমবার চালু ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’, মাসে মিলবে কত টাকা

নবম পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে

অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও কেন নতুন পে-স্কেল, ব্যাখ্যা দিলেন মন্ত্রিপরিষদ সচিব