হোম > জাতীয়

১ ফেব্রুয়ারি ‘অমর একুশে প্রতীকী বইমেলা’

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি প্রাঙ্গণে ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘অমর একুশে প্রতীকী বইমেলা’।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আয়োজক সংগঠন একুশে বইমেলা সংগ্রাম পরিষদ।

পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশে বইমেলা সংগ্রাম পরিষদের উদ্যোগে বাংলা একাডেমি প্রাঙ্গণে ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আগামী ১ ফেব্রুয়ারি রোববার দিনব্যাপী 'অমর একুশে প্রতীকী বইমেলা' অনুষ্ঠিত হতে যাচ্ছে। বইমেলার পাশাপাশি আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

দেলোয়ার হাসান বলেন, ভাষা আন্দোলনের চেতনা, সাহিত্য ও মুক্তচিন্তার ধারাকে সমুন্নত রাখতে এই প্রতীকী বইমেলার আয়োজন করা হচ্ছে। এটি একটি প্রতীকী আয়োজন, এর লক্ষ্য একুশের আত্মপরিচয় ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানানো। জ্ঞান ও মননশীল সমাজ গঠনের লক্ষ্যে অমর একুশে বইমেলা আয়োজনের অপরিহার্যতার উপলব্ধি তৈরির একটি সম্মিলিত প্রয়াস।

সংগঠনটি লেখক, প্রকাশক, পাঠক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষকে এই প্রতীকী বইমেলায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছে।

শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে অনুষ্ঠানটি সকাল ১০:৩০ মি. থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি।

বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

রাজধানীতে নিরাপত্তা জোরদারে ২০০ চেকপোস্ট

মক্কা-মদিনার নিরাপত্তায় আপসহীন বাংলাদেশ: ধর্মমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ পালিত

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার

পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নির্দেশনা নেই

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে প্রতি মাসে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা