হোম > জাতীয়

বিমান বিধ্বস্ত, ৪ জনকে হেলিকপ্টারে নেওয়া হলো সিএমএইচে

আতিকুর রহমান নগরী

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় আহত চারজনকে হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

এদিকে সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

তিনি বলেন, মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন।

মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এতে কলেজের অনেক ক্ষতি হয়েছে। হতাহত হয়েছেন অনেকে। এক শিক্ষার্থী মারা গেছে।

উপকূলের সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর ইন্তেকাল

বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন

আমরা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কাজ করছি: শিক্ষামন্ত্রী

হামে আরো ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৭৮ জন

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

কবি আল মুজাহিদী মারা গেছেন

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি