হোম > জাতীয়

আবারও অবস্থান কর্মসূচিতে এনটিআরসিএ রেজাল্ট বঞ্চিতরা

স্টাফ রিপোর্টার

মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন এনটিআরসিএ ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা রেজাল্ট বঞ্চিতরা।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া মো: মহিউদ্দিন আহমেদ বলেন, গতকাল শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলিয়ে দেয়ার কথা ছিলো পুলিশের, কিন্তু দেয় নাই। আজকেও কথা বলfনোর কথা ছিলো, কিন্তু এখনো তারা সেটা করেনি।

তিনি বলেন, যতদিন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে কথা না বলবে ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাবো।

এসময় গতকালের ঘটনা উল্লেখ তিনি অভিযোগ করেন, পুলিশের লাঠিচার্জে আর টিয়ারসেলে গতকাল ৪ জন আহত হয়েছে। আর ৮জনকে গ্রেপ্তার করেছিল। তবে সন্ধ্যায় তাদের ছেড়ে দিয়েছে।

এর আগে, রবিবার মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পরবর্তীতে তাদের ছত্রভঙ্গ করে সরিয়ে দেয় পুলিশ।

তবে তারা আজকে আবারও নিজেদের দাবি আদায়ের জন্য দাঁড়িয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এসময় তারা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত

চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে নওগাঁ সীমান্তে নতুন বিওপি

পাঁচ দিনের যৌথ বিমান মহড়া শেষ করল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

এইচএসসিতে শূন্য পাস, ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ; অধ্যক্ষদের জরুরি তলব

এনসিপি থেকে সামান্তার পদত্যাগের পর যা বললেন তাসনিম জারা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের গভীর ও সম্মানজনক সম্পর্ক নতুন উচ্চতায়: মাহ্দী আমিন

সাজেকে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ

প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য আহত