হোম > জাতীয়

মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে: মৎস্য উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

মাদক বন্ধে তামাক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তরুণ ছেলে মেয়েরা মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমাদের বুঝতে হবে তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে। তাই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে।

রোববার বিকেলে ঢাকা আহ্ছানিয়া মিশন প্রধান কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ‍তিনি এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা বলেন, কোম্পানিগুলো সচেতনভাবেই আমাদের তরুণদের প্রতিনিয়ত আকৃষ্ট করে যাচ্ছে। মাদকাসক্ত তরুণদের বিশেষকরে মেয়েদের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা করানো সামাজিকভাবে নানা প্রতিবন্ধকতা দেখা যায়। নারীরা চিকিৎসার মাধ্যমে সুস্বস্থ্য হলেও সমাজ নারীদের কিভাবে গ্রহণ করছে তা আমাদের দেখার বিষয়। আমরা চাই মাদকাসক্ত তরুণ-তরুণীদের চিকিৎসা কেন্দ্রে আর যেন না আসতে হয়।

তিনি বলেন, মাদকাসক্ত যারা আছেন তারা ক্রিমিনাল নয় বরং তারা পরিস্থিতির শিকার। শত্রুদের প্রতি যে ধরনের আচরণ করা হয় তা যেন আসক্তদের প্রতি করা না হয় সে বিষয়ে খেয়াল রাখা উচিত।

তিনি আরও বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমিষ সরবরাহ করে থাকে যা পুষ্টির যোগান দেয়। আমাদের নারীরা পুষ্টির দিক থেকে এখনো অনেক পিছিয়ে। তার তাই নারীর অধিকারের কথা বলতে গেলে নারীর পুষ্টির অধিকারের কথা বলতে হবে।

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প

টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ: আইসিটিমন্ত্রী