হোম > জাতীয়

কোরবানির বর্জ্য অপসারণে ডিএনসিসির ১০ হাজার কর্মী নিয়োগ

ডিএনসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার

কোরবানি ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

বৃহস্পতিবার আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কোরবানির বর্জ্য অপসারণের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেন।

এবার ঈদে প্রায় ২০,০০০ টন বর্জ্য তৈরি হবে। এ বর্জ্য দ্রুততার সাথে অপসারণ করার জন্য সিটি করপোরেশনের প্রায় ১০,০০০ কর্মী ৩ দিনব্যাপী নিয়োজিত থাকবে বলে প্রশাসক জানান।

এবার ঈদে বর্জ্য ব্যবস্থাপনার কাজে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ, ২৪টি পেলোডার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

বর্জ্য সঠিক ব্যবস্থাপনার জন্য ১২ লক্ষ ৫০ হাজার পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং, চার হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে।

এছাড়া আমিন বাজার ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য ডাম্পিংয়ের জন্য আলাদা প্ল্যাটফর্ম রেডি রাখা হয়েছে এবং পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২টি পরিখা খনন করা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিংয়ের জন্য ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।

প্রথমে কোরবানির বর্জ্য সংগ্রহ করে এসটিএসে আনা হবে এবং এসটিএস থেকে বর্জ্য ডাম্পিং স্টেশনে (আমিন বাজার ল্যান্ডফিল) ডাম্প করা হবে।

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম।

বন্ধ ও লোকসানি কারখানা সচলে বিনিয়োগকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল চালু হচ্ছে আগস্টে