হোম > জাতীয়

নিউ ইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলায় গ্রেপ্তার ১

এমএ নোমান, নিউইয়র্ক থেকে

নিউ ইয়র্কে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এনসিপি নেতাদের ওপর হামলাকারী এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি যুবলীগের নেতা। স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে যুবলীগের এই নেতাকে পুলিশ জ্যাকসন হাইটস এলাকা থেকে গ্রেপ্তার করে।

নিউ ইয়র্কে বাংলাদেশ কনসোল জেনারেলে হামলা ও ভাঙচুর মামলায় এজাহারভুক্ত আসামি মিজানুর রহমান। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ।

তিনি আমার দেশকে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের পলাতক নেত্রীর নির্দেশে পূর্ব ঘোষণা দিয়ে এ জঘন্যতম মব সৃষ্টি করেছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীকে আটক করার দাবি জানিয়েছিলাম।

বিএনপির অপর এক নেতা মো. জাকির হোসেন বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ দেশ থেকে লাখো কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে এনেছে। এসব টাকা দিয়ে তারা এখন সন্ত্রাস করছে। আজকে বিমানবন্দরে তারা যেটা করেছে তাতে প্রমাণিত হলো এদের চরিত্র বদলায়নি। আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলায় সব রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হলে বাংলাদেশের কী লাভ, জানালেন তুরস্কের অধ্যাপক মুরাত

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে শিগগিরই

চীন–বাংলাদেশ ভোকেশনাল রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় সমঝোতা

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হলে বাংলাদেশের কী লাভ, কী ঝুঁকি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

বাড়ছে তরুণ ও নারী উদ্যোক্তাদের সুযোগ

পীরগাছায় ভেজাল সারের কারখানার সন্ধান, মালামাল জব্দ

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার

গ্যাসের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং