হোম > জাতীয়

নির্বাচনে ঝিনাইদহ-মাগুরায় মোতায়েন হবে ১৫ প্লাটুন বিজিবি

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ছয়টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার দুপুর ১টায় ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

মহেশপুরের খালিশপুরে ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের হেডকোয়ার্টার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাটালিয়ন অধিনায়ক নির্বাচন সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্র-মাদক চোরাচালান ও মানব পাচার রোধে বিজিবির দৃঢ় তৎপরতার কথা জানান। এছাড়া নির্বাচন সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, পুশইন রোধসহ নির্বাচনি দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের কঠোর ও সতর্ক অবস্থানের কথাও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

বিজিবি জানায়, ঝিনাইদহ ও মাগুরা জেলার ছয়টি সংসদীয় আসনে ২৯ জানুয়ারি থেকে বিজিবি মোতায়েন শুরু হবে। মোট ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায়।

এ ছাড়া দুটি জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি জায়গায় অস্থায়ী চেক পয়েন্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে বিজিবি।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

আরো ১১ বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

রোহিঙ্গা সংকট পুরো অঞ্চলের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

সাগরে গভীর নিম্নচাপে ঝোড়ো হাওয়ার আভাস, বন্দরে সংকেত বহাল

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা ওবায়দুর গ্রেপ্তার

ফুটপাতে শ্রমিকের প্রাণহানি, ছেড়ে দেওয়ার পর ফের গ্রেপ্তার কিশোর চালক