হোম > জাতীয়

বিহারী ক্যাম্পে পানির সমস্যা সমাধানে ওয়াসার কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

পল্লবীর বিহারী ক্যাম্পগুলোর পানি সমস্যার সমাধানের জন্য রবিবার ওয়াসার কাওরান বাজারের হেড অফিসে দ্বিতীয় দফায় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়াসারের ডিএমডি (অর্থ) মোস্তাফিজুর রহমান।

সভায় বিহারী ক্যাম্পে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত মাহমুদকে।

বাংলাদেশী বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ)-এর প্রধান পৃষ্ঠপোষক জননেতা নেয়াজ আহমদ খান সভায় বিহারীদের পক্ষে নেতৃত্ব দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাউসার পারভেজ ভুলু, সহ-সভাপতি মোহাম্মদ জাহিদ, শেখ ইয়াসির পাপ্পু, আরমান দিল্লীওয়ালা, মাহতাব ভাসানী, সীমা মুলতান, আনিসুর রহমান বেচু, আসমা বেগম, মোঃ সাব্বির, মোহাম্মদ সনু, নান্নু মহাজন প্রমুখ।

সভায় ওয়াসারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জোন-১০-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন এনজিওর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

এসআর/

৫২ বছরে দেশে আবাদি জমি কমেছে ৩০ শতাংশ

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজাকার ও ফ্যাসিবাদের দোসররা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ওসমানীনগরে দুই সড়কের কাজ ফেলে উধাও ঠিকাদার, দুর্ভোগে মানুষ

রুহুল আমিন গাজী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে নিপীড়িত হন: রিজভী

স্বাস্থ্যখাতের সংস্কার-উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫০০০

তিনবার চিঠি পাঠিয়েও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পায়নি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

৫২ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত