হোম > জাতীয়

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে

আইন উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

ছবি: ভিডিও থেকে নেয়া

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজা ও দাফনকাজ করে ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে যমুনায় আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, খালেদা জিয়াকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ওনার যে সরকার ছিল, অবশ্যই তার দায় রয়েছে।

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মিসেস জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশে দাফন করার কথা রয়েছে।

জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান

চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার দেশ-এর প্রেসের সামনে দুই ককটেল নিক্ষেপ

অক্টোবরের ২৪ দিনে ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত

অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, চার বিভাগে ঝরবে বৃষ্টি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার পাঠ্যবইয়ের অনুমোদন

সাপ্তাহিক ছুটির ঠিক পরই কি ৫ দিনের ছুটি সম্ভব, নৈমিত্তিক ছুটি ভোগের নিয়ম কী

সৌদিগামী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২২৩১ যাত্রী