হোম > জাতীয়

ঢাকা আসছেন ৫ সদস্যের চীনা বার্ন বিশেষজ্ঞ দল

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীনদের সেবায় চীনের জরুরি চিকিৎসক দল ঢাকায় আসছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার চীনা দূতাবাস।

এতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ পাঁচ সদস্যের এই দল বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। তারা ঢাকায় পৌঁছানোর পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে প্রয়োজনীয় সহায়তা ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবেন।

অন্য এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ ও চীনের চিকিৎসকরা ভিডিও কনসালটেশন করেছেন। ২৪ জুলাই সকালে বাংলাদেশের অনুরোধে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞরা বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে জরুরি ভিডিও কনসালটেশন করেন। বার্ন ট্রিটমেন্ট, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা এই আলোচনায় অংশ নেন।

সরকারি চাকুরেদের সুযোগ সুবিধায় বড় পরিবর্তন

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী