হোম > জাতীয়

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

আতিকুর রহমান নগরী

বিজয় দিবস উপলক্ষ্যে আজ দেশব্যাপী বর্ণাঢ্য উদযাপনের অংশ হিসেবে সর্বোচ্চসংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং প্রদর্শনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ।

দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর মোট ৫৪ জন প্যারাট্রুপার সকাল ১১টা ৪০ মিনিটে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে পতাকা বহন করে স্কাইডাইভ প্রদর্শন করবেন। এর মাধ্যমে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপিত হবে।

প্যারাশুটিং প্রদর্শনীর আগে একই স্থানে বেলা ১১টা থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথক ফ্লাই-পাস্ট প্রদর্শনী করবে।

এছাড়া, সেখানে বিজয় দিবস ব্যান্ড শো আয়োজন করা হবে।

একই ধরনের ফ্লাই-পাস্ট প্রদর্শনী দেশের অন্যান্য শহরেও সশস্ত্র বাহিনী আয়োজন করবে। পাশাপাশি পুলিশ, বিজিবি ও আনসার সারা দেশে ব্যান্ড শো আয়োজন করবে। সব অনুষ্ঠানই জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ