হোম > জাতীয়

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে হত্যার প্রতিবাদ ঢাকার

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যে চোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, এই জঘন্য কাজটি মানবাধিকার এবং আইনি শাসনের গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই নিন্দনীয় ঘটনার জন্য তীব্র উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে, তারা অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করুক। এই ধরনের অমানবিক কাজের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা চালাক।

বিবৃ‌তি‌তে আরো বলা হয়, অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ সরকার বলছে, জাতীয়তা নির্বিশেষে সব ব্যক্তি অসাবধানতাবশত সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরায় চোর সন্দেহে ওই তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়। তারা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া, কবিলাসপুর গ্রামের সজল মিয়া ও আলীনগর গ্রামের জুয়েল মিয়া। তারা পেশায় দিনমজুর ছি‌লেন। গতকাল বৃহস্পতিবার চুনারুঘাটের কেদারাঘাট সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী