হোম > জাতীয়

ফ্ল্যাট-জমি হস্তান্তরে ফি নেওয়া যাবে না

বিশেষ প্রতিনিধি

সাফ কবলা দলিলমূলে ফ্ল্যাট বা জমি বিক্রয়, হস্তান্তর বা নামজারির অনুমোদনকালে বিক্রেতা ও ক্রেতাদের হয়রানি ও দুর্ভোগ দূর করার পদক্ষেপ নিয়েছে সরকার। এক্ষেত্রে ফ্ল্যাট-জমি হস্তান্তরে ফি নিতে পারবে না ডেভেলপার কোম্পানি।

বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিয়েল এস্টেট ডেভেলপার কর্তৃক সাফ কওলা দলিলমূলে বিক্রীত ও হস্তান্তরিত ভূমি অথবা ফ্ল্যাট পরবর্তীতে পুনঃবিক্রয় বা হস্তান্তরকালে বিক্রয়, হস্তান্তর বা নামজারির অনুমোদনের নামে ক্রেতাদের হয়রানি এবং তাদের কাছ থেকে অর্থ আদায় সম্পূর্ণ আইন বহির্ভূত। বিধায় কোনো ডেভেলপার ভূমি বা ফ্ল্যাটের পরবর্তী হস্তান্তরকালে বিক্রয় অনুমোদন প্রদান, নামজারি বা অন্য যে কোনো নামেই হোক না কেন, ক্রেতা/বিক্রেতার কাছ থেকে কোনো অর্থ আদায় করতে পারবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০’ এবং ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১’ সহ প্রচলিত অন্যান্য আইন এবং এতদসংশ্লিষ্ট বিধি-বিধানের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এইসকল সিদ্ধান্তের বিষয় জানানো হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী