হোম > জাতীয়

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলন মঙ্গলবার (০৮-৭-২০২৫) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তর- এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সম্মেলনে সম্মানিত বিমান বাহিনী প্রধান উপস্থিত এয়ার ভাইস মার্শাল পদবীর কর্মকর্তাগণের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

তিনি দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন।

এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যবৃন্দের প্রতি আহবান জানান এবং বিমান বাহিনীর প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে, তিনি এয়ার ভাইস মার্শাল পদবীর কর্মকর্তাগণের সাথে আলোকচিত্রে অংশগ্রহণ করেন।

অসাধু উপায়ে দ্রব্যমূল্য না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ

কূটনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ২৬৬টি ফ্লাইট বাতিল

ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলে সরকার সহায়তা করবে

ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

তেল বিক্রির অনিয়ম ঠেকাতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

মৃত্যুপুরী থেকে ফেরার আকুতি ৩১ নাবিকের

দেশে তেলের পর্যাপ্ত মজুত আছে: জ্বালানিমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার