হোম > জাতীয়

দেশটা আবার আত্মমর্যাদায় মহিয়ান ও গরিয়ান হয়ে উঠেছে

মারুফ কামাল খানের পোস্ট

ঢাবি সংবাদদাতা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব এবং লেখক ও সাংবাদিক মারুফ কামাল খান বলেছেন, আমাদের দেশটা আবার আত্মমর্যাদায় মহিয়ান ও গরিয়ান হয়ে উঠেছে। শনিবার ঈদুল আজহার দিন ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট আমাদের জীবনে হামলা, মামলা, আতঙ্ক, অপমান, লুটপাট, দখল, দলীয়করণ, অবিচারমুক্ত দু'দণ্ডের শান্তি ও স্বস্তি এসেছে। আমরা এখন স্বদেশের মাটিতে দাঁড়িয়েই অবাধে কথা বলতে পারি। নির্ভয়ে সমর্থন ও বিরোধিতা করতে পারি। আধিপত্য ও পরবাহুনির্ভরতা থেকে বেরিয়ে এসে আমাদের দেশটা আবার আত্মমর্যাদায় মহিয়ান ও গরিয়ান হয়ে উঠেছে।

জনপ্রিয় এ কলামিস্ট আরও বলেন, আমাদের অভাব ও দারিদ্র্য আছে কিন্তু মাথা নুয়ে চলতে হয় না। দুর্বিনীত অপরাধীরা হয় পালিয়েছে, নয়তো বিচারের প্রতীক্ষায় আটক আছে।

আমাদের দু'দণ্ডের এই স্বস্তি ও শান্তি যেন হারিয়ে না যায়, আগামী এপ্রিলের নির্বাচনের মধ্য দিয়ে তা যেন আরো প্রসারিত হয়। আমরা যেন আমাদের প্রভু নয়, খাদেম নির্বাচিত করতে পারি।

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

বাড়ল বাসের ভাড়া, কোন রুটে কত

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষাদানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই

তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের

মানুষ সমস্যা নয়, সমাধানের শক্তি

জ্বালানির মূল্যবৃদ্ধিতে বেড়েছে নিত্যপণ্যের দাম

দূরপাল্লার বাসে ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান