হোম > জাতীয়

‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখায় ১২৩ জনের বিরুদ্ধে টাকা-ফ্ল্যাট লেনদেনের অভিযোগ

দুদকের অনুসন্ধান শুরু

স্টাফ রিপোর্টার

শেখ মুজিবুর রহমানের জীবনীমূলক বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখার বিনিময়ে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগ অনুসন্ধানে গোয়েন্দা কার্যক্রমও শুরু করেছে সংস্থাটি।

রোববার (১৭ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

মূলত শেখ হাসিনার নেতৃত্বাধীন পতিত সরকারের সময় আলোচিত একটি বই ছিল শেখ মুজিবুর রহমানের ‘অটোবায়োগ্রাফি’ খ্যাত আত্মজীবনীমূলক বই।

২০১২ সালে প্রকাশ পাওয়া বইটির বিষয়ে শেখ হাসিনা দাবি করেছিলেন, তার বাবা শেখ মুজিবুর রহমানের পুরাতন চারটি খাতা ঘেঁটে সম্পাদনা-সংশোধনের পর সেটি বই আকারে প্রকাশ করা হয়।

বইটিতে উঠে এসেছে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলনসহ পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প। প্রায়ই শেখ হাসিনাকে এই বই থেকে বিভিন্ন উদ্ধৃতি দিতে দেখা যেত। এমনকি নেতাকর্মীদের বলতেন, বইটি থেকে শিক্ষা নিতে।

তবে সস্প্রতি একটি গণমাধ্যম উঠে এসেছে এই আত্মজীবনী লেখার পেছনে রয়েছে ভিন্ন কাহিনী। সেখানে বলা হয়, এই বইটি আসলে লিখেছেন পুলিশের সাবেক আইজি জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে শতাধিক সদস্যের একটি দল। গুরুতর অভিযোগ রয়েছে, এই বই লেখা ও সার্বিক তদারকির বিনিময়ে সরকারি পদ, নগদ টাকা ও ফ্ল্যাট পেয়েছেন সংশ্লিষ্টরা।

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প

টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ: আইসিটিমন্ত্রী