হোম > জাতীয়

ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে কোলাকুলি করলেন প্রধান উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে বিকাল ৫টা ২২ মিনিটে তিনি ঘোষণাপত্র পাঠ শুরু করেন। পাঠ শেষে উপস্থিত রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে কোলাকুলি বা বুক মেলান তিনি।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। এরপরই মঞ্চে আসেন প্রধান উপদেষ্টা। বৃষ্টিময় পরিবেশের মধ্যেই তিনি নিজ হাতে পাঠ করেন ২০২৪ সালের গণঅভ্যুত্থান-ভিত্তিক ঐতিহাসিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’। দলিলটি বিএনপিসহ অংশীদার রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে দলগুলোর মধ্যে এ ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি নিয়েও ঐকমত্য গড়ে উঠেছে।

‘জুলাই ঘোষণাপত্র’ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা আগে থেকেই জোর দাবি জানিয়ে আসছিলেন। তারা এ দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করেন।আজকের ঘোষণার মধ্য দিয়ে সেই দাবির বাস্তবায়ন হলো।

অনুষ্ঠানস্থলে রাজনৈতিক নেতাদের মধ্যে ছিল পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের উষ্ণতা। অনেকে একে অপরের সঙ্গেও বুক মেলাতে দেখা গেছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতের মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি।

এর আগে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪’-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে এ জুলাই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।

সেবা সহজীকরণের লক্ষ্যে ই-ফায়ার লাইসেন্স চালু

ত্রিমুখী সংকটে হাওরাঞ্চলের হাজারো কৃষক দুশ্চিন্তায়

বর্তমান সংসদ হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে

জিডিপির বড় অংশ শিক্ষা-স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে: প্রধানমন্ত্রী

১০ মে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

কামরাঙ্গীচরে প্লাইউড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ

প্রথম অধিবেশনে পাস ৯৪ বিল ও ১৩৩ অধ্যাদেশ

দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না

সংরক্ষিত নারী আসনের দুই-তৃতীয়াংশ এমপি উচ্চশিক্ষিত ও কোটিপতি