হোম > জাতীয়

সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

নিম্নচাপের কারণে সৃষ্ট ঝড়, জলোচ্ছ্বাস এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সমস্যা হওয়ায় সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ৫,৯০৪টি সাইট বন্ধ হয়ে গেছে। শুক্রবার প্রধান উপদেষ্টার আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ তাইয়েব আহমেদ ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

ফয়েজ তাইয়েব জানান, নিম্নচাপজনিত ঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে, যা সারা দেশে টেলিযোগাযোগ সেবাকে বিঘ্নিত করেছে। নেটওয়ার্ক পুনরুদ্ধারের জন্য পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগ সেবাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

বিশেষ সহকারী আরো জানান, প্রবল বৃষ্টিপাতের ফলে টেলিকম সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৫,০০০ এরও বেশি সাইট বন্ধ রয়েছে।

বর্তমানে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী