হোম > জাতীয়

নির্বাচনি প্রচারে মাইক ব্যবহারে যে সময় বেঁধে দিল ইসি

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাত ১২টার পর তথা বৃহস্পতিবার ২২শে জানুয়ারি থেকে শুরু হয়েছে। এ প্রচারে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চালাতে পারবেন প্রার্থীরা। পাশাপাশি মাইক ব্যবহারেও নির্দিষ্ট সময় বেধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানায়, কোনো নির্বাচনি এলাকায় মাইক বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্রের ব্যবহার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সীমাবদ্ধ রাখবে। কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি প্রচারে মাইক ব্যবহারের এ নিময় মানতে হবে।

ইসি আরো জানায়, মাইক ও লাউড স্পিকার ব্যবহার কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি কোনো নির্বাচনি এলাকায় একক কোনো জনসভায় একই সঙ্গে তিনটির অধিক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না।

তবে সাধারণ প্রচারের জন্য ব্যবহৃত মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। নির্বাচনি প্রচারকার্যে ব্যবহৃত মাইক বা শব্দ বর্ধনকারী যন্ত্রের শব্দের মানমাত্রা ৬০ ডেসিবেলের অধিক হতে পারবে না।

উল্লেখ্য, প্রথমবারের মতো পোস্টার ছাড়াই এবারের নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে।

সৌদি আরবে হামলায় লাগেজ হারানো যাত্রীদের জন্য দূতাবাসের নির্দেশনা

বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

হিমছড়িতে সাগরে ডুবে ৫ পর্যটকেরই মৃত্যু, ২৭ ঘণ্টা পর সর্বশেষ লাশ উদ্ধার

নভেম্বরের শুরুতে টানা ৩ দিনের ছুটির সুযোগ

গোষ্ঠীস্বার্থে গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্প বাতিল অগ্রহণযোগ্য: আইপিডি

দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে প্রতিমন্ত্রী নূরের বৈঠক

‘ভালো লোকের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই’—স্পিকারের সমর্থনে যা বললেন জারা

সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি, হুমকিতে দেশের ব্যাংক-সরকারি পোর্টাল

স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুক্রবার

প্রধানমন্ত্রীর সফরের সময় টোকিওতে থাকবেন না বাংলাদেশের রাষ্ট্রদূত