হোম > জাতীয়

আবারও হুমকির বার্তা, শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে বুধবার রাত ১১টায় আবারও হুমকির বার্তা দেওয়া হয়েছে। এরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ও বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। জানা গেছে, মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এই হুমকির বার্তা পাঠানো হয়।

এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমরা আরেকটি সম্ভাব্য হুমকির বার্তা পেয়েছি। বার্তা পেয়েই প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে হুমকির কোনো সত্যতা না পাওয়ায় নিরাপত্তা তল্লাশি আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হয় রাত আড়াইটায়। এর মধ্যে বিমানবন্দরে ফ্লাইট উঠানামায় কোনো ব্যাঘাত ঘটেনি।

এর আগে গত মঙ্গলবার সকালে রোম থেকে ঢাকায় আসার পথে বিমানের একটি ফ্লাইটে বিস্ফোরক দ্রব্য বা বোমা থাকার বার্তা দেওয়া হয়। ফ্লাইটটি গতকাল সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। পরে পুরো প্লেনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্লেনে বোমা ও বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি।

সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণে প্রযুক্তিগত সহায়তায় এআই অ্যাপ ‘মাইট্রি’

তরুণদের এআই ও রোবটিক্স গবেষণায় প্রধানমন্ত্রীর সমর্থনের আশ্বাস

৪৯তম বিসিএসে নিয়োগ পেলেন যারা

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে যা জানাল মন্ত্রণালয়

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ

৪৩ কোটি টাকা আত্মসাৎ: পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

‘তাদের মাথায় বাসস্ট্যান্ড দখল ছাড়া আর কিছু নেই’