হোম > জাতীয়

হাদির সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার দুই ভাই

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুরুতর আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ। এরইমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে। হাদির সঙ্গে তার দুই ভাই এবং ইনকিলাব মঞ্চের একজন সহযাত্রী হতে পারেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, বেলা ১১ টা ২০ মিনিটের দিকে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে। প্রক্রিয়া শেষ করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, সঙ্গে উনার (হাদি) দুই ভাই অথবা এক ভাই এবং ইনকিলাব মঞ্চের একজন যেতে পারেন। দুইজন অথবা তিনজনও যেতে পারেন।

তিনজনরেই ভিসাসহ যাবতীয় কার্যক্রম শেষ করা হয়েছে। তবে দুইজন নাকি তিনজন যাবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেপ্তার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ে নির্দেশ

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ প্রদান এখন ধর্ম মন্ত্রণালয়ের আওতায়

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পর্যটন খাতের অবদান জিডিপিতে ৭-৮ শতাংশে উন্নীত করতে কাজ চলছে