হোম > জাতীয়

এক নজরে ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থীদের ছবি দেখুন

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ভোটযুদ্ধের প্রস্তুতি চূড়ান্ত। আজ নির্বাচনি প্রতীক পেয়ে আগামীকাল থেকেই ভোটের লড়াইয়ে নামবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচনের মাঠ থেকে ৩০৫ জন সরে যাওয়ায় চূড়ান্ত লড়াইয়ে এক হাজার ৯৬৭ জনের মতো প্রার্থী রয়েছেন।

এর মধ্যে বিএনপির ২৯০ জন, জামায়াতে ইসলামীর ২১৬, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৯, জাতীয় পার্টির (জাপা) ১৯৬ এবং গণঅধিকার পরিষদের ৯২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে তিন শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এর মধ্যে অর্ধশতাধিক প্রার্থী বিএনপির বিদ্রোহী বলে জানা গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীও স্বতন্ত্র হয়ে ভোটযুদ্ধে রয়েছেন।

এক নজরে ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থীদের ছবি দেখতে ক্লিক করুন

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গতকাল ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন ভোটের মাঠ থেকে তিন শতাধিক প্রার্থী সরে দাঁড়ান। রিটার্নিং কর্মকর্তারা আজ বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন। এক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের অনুকূলে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হবে। স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের তফসিলভুক্ত নির্ধারিত প্রতীকগুলো থেকে পছন্দমতো প্রতীক বাছাই করে নিতে পারবেন। তবে একই প্রতীক একাধিক প্রার্থীর পছন্দের হলে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ