হোম > জাতীয়

বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশে সম্প্রতি বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণামূলক কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক সাধারণ মানুষকে ফি-এর বিনিময়ে সংস্থাটি থেকে ঋণ দেওয়ার নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করছে।

বিশ্বব্যাংক কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না এবং কারও ব্যক্তিগত আর্থিক তথ্য জানতে চায় না। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রতারকেরা বিশ্বব্যাংকের নাম ও মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অর্থ হাতিয়ে নিতে ফেসবুক পেজ ও ভুয়া আইডি তৈরি করেছে এবং অন্যান্য কৌশল ব্যবহার করছে। যদি কোনো ব্যক্তি এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের মুখোমুখি হন, তাহলে তাকে অবিলম্বে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।

বিশ্বব্যাংকের এই ধরনের কোনো প্রকল্পের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই এবং বিশ্বব্যাংকের নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী