হোম > জাতীয়

রাষ্ট্রীয় সংস্থার ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রীয় সংস্থার ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

রোববার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত একাউন্টে তিনি এ মন্তব্য করেন।

জাবের লেখেন, রাষ্ট্রীয় সংস্থা এবং প্রতিষ্ঠানগুলো সরকারকে ঘোল খাওয়াচ্ছে। তাদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।

এর আগে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জানান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির পাশে রয়েছেন তিনি।

জাবের বলেন, ওসমান হাদি এখনও ডিপ কোমায় আগের অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। তবে ইন্টারনাল রেসপন্স আছে।

হাদিকে তার পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার পরিকল্পনা করা হচ্ছে। তবে বিদেশে নেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। অবস্থা বিদেশে নেওয়ার মতো উন্নতি হলেই নেওয়া হবে।

বিমান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রিটের আদেশ আজ

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদে ট্রেনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি বহাল

পাঁচ বছরে ২০ হাজার কি. মি. খাল খনন হবে: পানিসম্পদমন্ত্রী

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ঈদের আগে ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার

তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি: তথ্যমন্ত্রী

হরমুজ প্রণালি বন্ধ হলেও আপাতত শঙ্কার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী