হোম > জাতীয়

ভূমিকম্পে ঢাকার অসংখ্য ভবনে ফাটল

আতিকুর রহমান নগরী

রাজধানীর ঢাকাসহ সারা দেশে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে রাজধানীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।

রাজধানীর শ্যামলীতে একটি ভবনে ফাটল। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরই মধ্যে ফাটল ধরা বিভিন্ন ভবনের ছবি প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। এতে রামপুরার ওলন রোডে একটি ভবনের পিলারে ফাটল ধরতে দেখা গেছে।

রাজধানীর ধানমন্ডিতে একাধিক ভবনে ফাটল। ছবি : সংগৃহীত

এ ছাড়া বাড্ডা লিংক রোড, দক্ষিণ বাড্ডা, মোহাম্মদপুরের শেখেরটেক, মহাখালী, বারিধারা, গুলশান-২, পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানের অসংখ্য ভবনে ফাটল ধরেছে।

এদিকে আরমানিটোলা কসাইটুলিতে ৮ তলা ভবন ধসে পড়ার খবর মিলেছে। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে যায়। ভবনের কোনো ক্ষতি হয়নি।

সূত্রাপুরের স্বামীবাগে আটতলা একটি ভবন অন্য ভবনে হেলে পড়ার খবর মিলেছে। এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এছাড়া কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর মিলেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গেছে। হতাহতের খবর মেলেনি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা আমার দেশকে জানান, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী এলাকায়।

রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ভবনে ফাটল। ছবি: সংগৃহীত

প্রাথমিকভাবে গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে বায়তুল মোকাররমে আলোচনা সভা অনুষ্ঠিত

সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হলো

ঈদযাত্রায় স্বস্তি দিতে তিন জাহাজ উদ্বোধন

ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে

মাতুয়াইলের ল্যান্ডফিলকে দৃষ্টিনন্দন ইকো পার্ক করার ঘোষণা

দেশের রিজার্ভ কত বিলিয়ন ডলার, জানালো কেন্দ্রীয় ব্যাংক

পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: প্রধানমন্ত্রী

পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি

জবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

সদরঘাট, সায়েদাবাদ ও কমলাপুরে ডিএমপির অভিযান, ১৬ জনকে সাজা