হোম > জাতীয়

সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান

আতিকুর রহমান নগরী

ছবি: ভিডিও থেকে নেয়া

সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে সঙ্গে জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। পরিস্থিতি নরমাল থাকবে। কোন ধরনের সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না। অনেক সময় সন্ত্রাসীরা জামিন পেয়ে যায়। এভাবে যেন সহজে জামিন না পায় অনুরোধ করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে। তা আরো বেগবান করা হবে। কিছু কিছু অস্ত্র রয়ে গেছে বাইরে, আশা করি এগুলো উদ্ধার হবে। রাস্তার পাশে পেট্রোল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। এই তেল দিয়ে অঘটন ঘটানো হয়।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লক ডাউন ঘিরে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রাইবুনাল, মেট্রোরেল ও রেলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে বাহিনীর সাথে সাথে রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।

এনআইডির তথ্য চুরির ঘটনায় বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি

শত ব্যস্ততার পরও কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে স্বাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

টানা বৃষ্টি আর কত দিন

বায়রা নির্বাচন ১৪ নভেম্বর, তফসিল ঘোষণা

গবেষণা বাজেট ইউজিসির মাধ্যমে হলেও বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন অক্ষুণ্ন থাকবে

বাংলাদেশি ক্রিয়েটরদের ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই: শামা ওবায়েদ

শপথ নিলেন চট্টগ্রামের এমপি সরোয়ার আলমগীর

গর্ভাবস্থায় এন্ডোক্রাইন রোগে সমন্বিত চিকিৎসার তাগিদ বিশেষজ্ঞদের

দুই বছরে মাত্র সাতটি মামলার বিচার কেন, প্রশ্ন জুলাই শহীদের মার