হোম > জাতীয়

বাউবি’র বিএ ও বিএসএস ফলাফল প্রকাশ, পাসের হার ৭১.৩৩

স্টাফ রিপোর্টার, গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ ও বিএসএস পরীক্ষা-২০২২ এর বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে।

সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ।

প্রকাশিত ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ ছয়টি সেমিস্টারে মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৭৭ হাজার ৮৯৮ জন আর অংশগ্রহণ করে ২ লাখ ৩০ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৬ হাজার ৪৮১ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৩ হাজার ১৫৬ জন।

পাসের হার শতকরা ৭১ দশমিক ৩৩। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৮ জন ‘A-’, ২৮৪ জন ‘B+’, ৩,৯১১ জন ‘B’, ১১,৮৪৬ জন ‘B-’, ১১,৮৪৮ জন ‘C+’, ৪,৭৫৪ জন ‘C’ এবং ৫০৫ জন ‘C-’ গ্রেড অর্জন করেছে।

মোট উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ১৭,৬২৭ জন ছাত্র এবং ১৫,৫২৯ জন ছাত্রী।

শিক্ষার্থীরা তাদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট result.bou.ac.bd থেকে এবং এসএমএসের মাধ্যমেও জানতে পারবে।

এমএস

আ.লীগের হানিফের সঙ্গে শাহে আলমের তুলনা করলেন সাংবাদিক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএজের শোক

উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর ইন্তেকাল

বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন

আমরা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কাজ করছি: শিক্ষামন্ত্রী

হামে আরো ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৭৮ জন

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

কবি আল মুজাহিদী মারা গেছেন

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর