হোম > জাতীয়

বিনামূল্যের পাঠ্যবই গ্রহণে শিক্ষা কর্মকর্তাদের পাঁচ নির্দেশনা

স্টাফ রিপোর্টার

২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক গ্রহণ ও অনলাইনে চালান ব্যবস্থাপনা বিষয়ে জেলা, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এসএম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে-

মুদ্রণকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি (ট্রেড) স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণপূর্বক সরবরাহ শুরু হয়েছে। শিক্ষার্থীদের নিকট যথাসময়ে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং পাঠ্যপুস্তক গ্রহণ/বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে নির্দেশনাগুলো অনুসরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনার মধ্যে রয়েছে- জেলা/উপজেলা/থানায় এনসিটিবি'র নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী মুদ্রণ প্রতিষ্ঠান হতে পাঠ্যপুস্তকসমূহ বুঝে নেয়া; সরবরাহকৃত পাঠ্যপুস্তক গ্রহণের পর https://nctb.ihealthscreen.org ঠিকানায় “পাঠ্যপুস্তক গ্রহণ/বিতরণ সিস্টেম”-এ প্রবেশ করে মেনুবারের ‘Chalan Management’-এর প্রযোজ্য স্থানে ক্লিক করে জেলা/উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার বিদ্যমান ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে পাঠ্যপুস্তকের চালানের অনুমোদন দিতে হবে।

পাঠ্যপুস্তক গ্রহণের পর দ্রুততম সময়ে অনলাইনে চালানের অনুমোদন দিতে হবে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও পাঠ্যপুস্তক সরবরাহ ও গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রত্যেক জেলা/উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার নিজ নিজ ইউজার একাউন্টে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নাম, মোবাইল নম্বর ও স্বাক্ষর হালনাগাদ করে আপলোড করবেন।

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম বন্ধ ৬ দিন

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে

রাজনৈতিক স্বাধীনতা বেড়েছে বাংলাদেশে