হোম > জাতীয়

তিনটি মোটরসাইকেলে এসে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা

আতিকুর রহমান নগরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তিনটি মোটরসাইকেলে এসে তারা হাদিকে লক্ষ্য করে গুলি চালায় বলে প্রাথমকিভাবে জানতে পেরেছে পুলিশ।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ড এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

তিনি বলেন, দুপুর আড়াইটার পরপরই হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বিজয়নগরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন হাদি। এ সময় তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। পরে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এখনো বিস্তারিত আমরা জানতে পারিনি। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি, উনি রিকশায় করে যাচ্ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে।

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তারের ঘটনায় এইচআরএসএসের নিন্দা

কচুয়া-বেতাগী সেতু বদলে দেবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ: জামাল

বৃষ্টির মাঝেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

জ্বালানি সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

একযোগে ৩৬ এসিল্যান্ড বদলি

সেদিন খালেদা জিয়ার লংমার্চে আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের বাধা, উপেক্ষা করে এগিয়ে যান দেশনেত্রী

ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু

হজে যাওয়ার খরচ কমলেও নিবন্ধনে সাড়া নেই

গুপ্তদের ভেতরে স্বৈরাচার লুকিয়ে অরাজকতা উসকে দেওয়া হচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

সৌদি আরবে গেলেন নৌবাহিনী প্রধান