হোম > জাতীয়

মোটিফের শিল্পীর বাড়িতে আগুন, গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন

প্রধান উপদেষ্টার প্রেস উইং

স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বের সাথে তদন্ত চলছে। এ ঘটনায় কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানিয়েছেন, পুলিশ বাহিনী ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলছে। কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যের যথাযথ কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।

হার্টের রিংয়ে সিন্ডিকেট, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা: শিক্ষামন্ত্রী

জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিকুলাম পরিবর্তনের তাগিদ রাষ্ট্রপতির

লঘুচাপ ঘনীভূত হওয়ার শঙ্কা, সাগরে সতর্কতা

সামাজিক মূল্যবোধ রক্ষা ও গণতন্ত্রকে সুসংহত করতে কর আইনজীবীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর

এ ভূখণ্ড কখন বাসযোগ্য হবে, অপ্রতিম হত্যার পর আহমাদুল্লাহর প্রশ্ন

চব্বিশের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে