হোম > জাতীয়

ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, যা বললেন পিনাকী

আতিকুর রহমান নগরী

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি দুর্গাপূজা মণ্ডপে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের আদলে অসুরের মূর্তি তৈরি করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সোশ্যাল মাধ্যম অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। তিনি এই ঘটনাকে কেবল ‘শিল্প নয়’, বরং ‘সাংস্কৃতিক আগ্রাসন’ ও ‘অত্যন্ত অশ্লীল সাংস্কৃতিক রুচির প্রকাশ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

পিনাকী ভট্টাচার্য তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, “এই মূর্তিটি কেবল বাংলাদেশ সরকারের প্রধান বা বিশ্বব্যাপী প্রশংসিত ব্যক্তিকে অপমান করে না, বরং বাংলাদেশের জুলাই বিদ্রোহ, আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং জাতির সার্বভৌম মর্যাদাকেও অবমাননা করে।”

তিনি বলেন, অধ্যাপক ইউনুসের আদলে অসুর তৈরি চরম অবমাননার প্রতিনিধিত্ব করে কারণ দেবী দুর্গা রাক্ষসকে পরাজিত ও হত্যা করে।

তিনি পোস্টে আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে অসুর হিসেবে চিত্রিত করে তারা আমাদের বিজয়ী ইতিহাসকে উপহাস করেছে এবং আমাদের স্বাধীন পরিচয়কে অপমান করেছে। তারা আমাদের মহান জুলাই বিপ্লবকেও অপমান করেছে, যার মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা হয়েছিল এবং জাতির জনগণ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তুলে ধরেছিল।

আমরা পশ্চিমবঙ্গের পূজা আয়োজকদের এই কাজের নিন্দা জানাই। আমরা জানি যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে, ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন শাসক দল, বিজেপি এবং তাদের সমর্থকরা অত্যন্ত ক্ষুব্ধ এবং দুর্গাপূজার মাধ্যমে আরেকটি জঘন্য আক্রমণ শুরু করেছে।

তিনি আরও মন্তব্য করেন, কয়েক বছর আগে ভারতে ট্রাম্পের বিজয় ও সমৃদ্ধির জন্য পূজা অনুষ্ঠিত হলেও, বর্তমানে ভারতে ট্রাম্প ‘একজন খলনায়ক’।

স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা

‘ক্রসফায়ারে’ জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স

আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক

কম্বোডিয়ায় জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি; গ্রেপ্তার ২

পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা কাণ্ডে ১০ কর্মকর্তা বদলি

চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার: জাতিসংঘ

আয়োডিনযুক্ত লবণের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর তাগিদ

ভোরেই আঘাত হানবে ‘অর্ণব’, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

স্ত্রীর গলার চেইন দেখে লাশ শনাক্ত করলেন স্বামী