হোম > জাতীয়

খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করেছেন সাইফুল হক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীকে দোয়া করার আহবান জানান।

বিবৃতিতে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উৎকণ্ঠা প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি উল্লেখ করেন, দেশের গণতান্ত্রিক উত্তরণের এই ক্রান্তিকালে বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের অধিকারসহ দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রবর্তনে দীর্ঘদিন ধরে তিনি নেতৃত্বদায়ী ভূমিকা পালন করে আসছেন। দেশের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর সুস্থতা ও রাজনৈতিক সক্রিয়তার গুরুত্ব অপরিসীম।

সাইফুল হক বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করে উল্লেখ করেন, অতীতের মতো এবারও বেগম জিয়া সংকটাপন্ন অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরে আসবেন। এছাড়া তিনি বিএনপি চেয়ারপার্সনের সুস্থতার জন্য দেশবাসীকে দোয়া করার আহবান জানিয়েছেন।

এসআর

ত্রিমুখী সংকটে হাওরাঞ্চলের হাজারো কৃষক দুশ্চিন্তায়

বর্তমান সংসদ হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে

জিডিপির বড় অংশ শিক্ষা-স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে: প্রধানমন্ত্রী

১০ মে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

কামরাঙ্গীচরে প্লাইউড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ

প্রথম অধিবেশনে পাস ৯৪ বিল ও ১৩৩ অধ্যাদেশ

দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না

সংরক্ষিত নারী আসনের দুই-তৃতীয়াংশ এমপি উচ্চশিক্ষিত ও কোটিপতি

স্নাতক পর্যন্ত নারী শিক্ষাকে ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার