হোম > জাতীয়

ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে

সিইসি এ এম এম নাসির উদ্দিন

স্টাফ রিপোর্টার

জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে, এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

রোববার দুপুরে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং অনুষ্ঠান শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নির্বাচনি প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ, নির্বাচনের স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের অবহিত করতে এ বৈঠকের আয়োজন করে নির্বাচন কমিশন।

সিইসি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়েছেন তারা। আলোচনা খুব সুন্দর হয়েছে। কূটনীতিকরা খুশি।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিয়েছি তার সকল প্রক্রিয়া সম্পর্কে তাদেরকে জানিয়েছি। তারা আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ এবং আমাদের সকল কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। তারা আমাদের জানিয়েছেন, একটি স্বচ্ছ নির্বাচনের বিষয়ে কমিশনের প্রতি তারা খুবই আস্থাশীল।

তিনি বলেন, কোনো ধরনের প্রশ্ন করেননি কূটনীতিকরা। তারা নির্বাচন কমিশনের উদ্দেশ্য সম্পর্কে অবহিত হয়েছেন। আমাদের সকল কর্মকাণ্ড আমরা তাদের সামনে তুলে ধরেছি। আমরা জানিয়েছি এখানে কোন লোকচুরির ব্যাপার নেই। আমরা গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দিতে পারব।

সিইসি বলেন, আমাদের প্রস্তুতির পাশাপাশি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন বিষয়ে আমাদের পরিকল্পনা কি তা তারা জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, নির্বাচন উপলক্ষে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যরা মোতায়েন থাকবে। আগামীতে তারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন।

এর আগে সকাল দশটা থেকে বিদেশি কূটনীতিকদের জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে ব্রিফ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ

ছাত্রদল জিন্নাহর পক্ষ নিয়েছে, তারা চায় তাকে দায়মুক্তি দিতে: জিএস ফরহাদ

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে