হোম > জাতীয়

১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের জাবালে নূর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

কেরানীগঞ্জের জাবালে নূর টাওয়ার সুপারমার্কেটে লাগা আগুন ১২ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বিকেল ৫টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। এর আগে ভোর ৫টা ৩৭ মিনিটে ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে সবশেষ ২০টি ইউনিট কাজ করেছে। এ ঘটনায় ওই ভবনে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, অগ্নিদুর্ঘটনা কবলিত জাবালে নূর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত। কিন্তু এগুলোর বেজমেন্ট ১টি। এটি বাণিজ্যিক কাম আবাসিক ভবন। ১ম ও ২য় তলার বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন। ওপরে আবাসিক কোয়ার্টার। বেজমেন্টে প্রবেশপথ মাত্র দুটি। বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হয়েছে ফায়ার কর্মীদের।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন