হোম > জাতীয়

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দেশজুড়ে বিশেষ দোয়া

আতিকুর রহমান নগরী

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দেশের সব মসজিদে জুমার নামাজের পর এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ভবনে চলছিল পাঠদান কার্যক্রম। এতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকসহ প্রায় দেড় শতাধিক মানুষ হতাহত হন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

সরকারি চাকুরেদের সুযোগ সুবিধায় বড় পরিবর্তন

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী