হোম > জাতীয়

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন নিয়ে যা জানালো ডিএমপি

স্টাফ রিপোর্টার

রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে আজ বুধবার পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিকআপ যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হলে তা মেরামতের জন্য মেকানিক আনা হয়। পরবর্তীতে গাড়িটি সারানোর জন্য বারবার চেষ্টা করেও চলাচল উপযোগী করা সম্ভব হয়নি।

এক পর্যায়ে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গাড়িটিতে আগুন ধরে গেলে মেকানিক সামান্য আহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি অনেকে ভিন্নভাবে প্রচার করছেন যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকৃতপক্ষে এটা নিছক একটি দুর্ঘটনা। এ নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হলো।

উল্লেখ্য, সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডেও একটি মাইক্রোবাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণে প্রযুক্তিগত সহায়তায় এআই অ্যাপ ‘মাইট্রি’

তরুণদের এআই ও রোবটিক্স গবেষণায় প্রধানমন্ত্রীর সমর্থনের আশ্বাস

৪৯তম বিসিএসে নিয়োগ পেলেন যারা

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে যা জানাল মন্ত্রণালয়

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ

৪৩ কোটি টাকা আত্মসাৎ: পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

‘তাদের মাথায় বাসস্ট্যান্ড দখল ছাড়া আর কিছু নেই’

সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয়ের সোয়া কোটি টাকার অবৈধ সম্পদ

জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহ্দী আমিন