হোম > জাতীয়

জুলাই কন্যা সম্মেলন স্থগিত

স্টাফ রিপোর্টার

ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘জুলাই কন্যা সম্মেলন ২০২৫’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ‘১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫’ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করেছিল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ, বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম বন্ধ ৬ দিন

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে

রাজনৈতিক স্বাধীনতা বেড়েছে বাংলাদেশে