হোম > জাতীয়

‘অতি গোপনীয়’ অভিযোগ নিয়ে দুদকে হাসনাত-সারজিস

স্টাফ রিপোর্টার

হঠাৎ দুর্নীতি দমন কমিশনে (দুদক) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

তারা দেখা করেন সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে ‘অতি গোপনীয়’ কিছু অভিযোগ লিখিতভাবে জমা দেওয়ার কথা জানান এনসিপির এই দু’নেতা।

সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বের হয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি।

অভিযোগের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভেরি কনফিডেনসিয়াল (অতি গোপনীয়)। কার বা কাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে হাসনাত বলেন, এটা ভেরি কনফিডেনসিয়াল। এখন কনফিডেনসিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনসিয়াল থাকল না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।

সারজিস আলম সাংবাদিকদের বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এই সময়ে এসেও এখন আমরা সেটি প্রত্যাশা করি না।

তিনি বলেন, আমাদের কিছু অভিযোগ ছিল সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটি জানাতেই আমরা এখানে এসেছি। এর বেশি। কিছু বলছি না এখন।

এমএস

মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি

চাকরির পরীক্ষা বাতিল, জানানো হলো ১৫ মিনিট আগে

দক্ষিণ কোরিয়ার জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষিত হবে বাংলাদেশের ঐতিহ্য

হাসপাতালে ভর্তি অর্ধেক রোগী মানসিক সমস্যায় আক্রান্ত

দেশে এসেও স্বস্তিতে নেই বিদেশফেরত নারী শ্রমিকরা

৩৪ হাজার পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা

কৃষির তিন প্রকল্পে নতুন পিডি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে: অধিকার

রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: টুকু