হোম > জাতীয়

কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের দাবি

মতবিনিময় সভায় বক্তারা

বিশেষ প্রতিনিধি

‘চামড়াশিল্প রক্ষা কমিটি’র উদ্যোগে কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়ার সভাপতিত্বে এবং মুফতি আফজাল হুসাইনের সঞ্চালনায় আয়োজিত এ সভায় চামড়াশিল্পের বর্তমান অবস্থা, সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়ার সঠিক মূল্য নির্ধারণ ও এর বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। একইসঙ্গে এ শিল্পে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থরক্ষার দিকেও নজর দিতে হবে।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত চামড়াশিল্প বর্তমানে নানামুখী সংকটে রয়েছে। এ শিল্পকে রক্ষার জন্য সরকারের আন্তরিকতা ও কার্যকর হস্তক্ষেপ অপরিহার্য।

বিশেষ করে কোরবানির সময় চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়ায় বহু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই খাতকে রক্ষা করা না গেলে দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। এজন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনায় অংশগ্রহণ করেন মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মুফতি খোরশেদ আলম কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমীসহ আরো অনেকে।

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প

টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ: আইসিটিমন্ত্রী