হোম > জাতীয়

মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এ দিন নিউমার্কেট থানার হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এসময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানান। শুনানি শেষে তাকে ৫ দিনের রিমান্ডের নেয়ার আদেশ দেন আদালত।

সোমবার ভোরে মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। এরপর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।

মামলায় অভিযোগ, ছাত্র-জনতার আন্দোলনের গত বছর ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রহমান।

এমএস

বন্দর ব্যবস্থাপনা ও বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

আবরারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দ্রুত বিচারের আশ্বাস

কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হৃদ্‌রোগীর দ্রুত চিকিৎসায় কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্কের প্রস্তাব স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

দক্ষ জনশক্তি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৩৫

কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী