হোম > জাতীয়

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৬৫

আইএসপিআরের তথ্য

স্টাফ রিপোর্টার

মাইলস্টোনে বিধ্বস্ত বিমান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।

এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী সায়েদুর রহমান জানান, ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এর বাইরে গুরুতর আহত ৭৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল সোমবার (২২ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে শতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার বেশিরভাগই শিশু। এ ঘটনায় আজ দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

তিস্তা নদীতে আরেকটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার

বিএমইউর হাজার কোটির বাজেটে বড় চমক

সংসদে মাথা নুইয়ে প্রবেশ করা ইসলাম পরিপন্থী কিনা যাচাইয়ের অনুরোধ

হামে মৃত্যু বেড়েই চলছে

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে বাকৃবির ‘জাভার’ এশিয়ায় দশম

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব শরফ উদ্দিন, এনএপিডির ডিজি খায়রুল কবীর

প্রস্তাবিত বাজেটে সহজলভ্যই থাকছে তামাকপণ্য, জনস্বাস্থ্য সুরক্ষায় শঙ্কা

বিমানে পদোন্নতি বিতর্ক: সকালে দায়িত্ব, বিকেলেই প্রত্যাহার

সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি