হোম > জাতীয়

মাদ্রাসায় শিক্ষক নিয়োগে নীতিমালায় বড় পরিবর্তন

স্টাফ রিপোর্টার

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে মাদ্রাসার প্রভাষক পদে নিয়োগে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এতে আগের মতো প্রিলিমিনারি থাকছে না, শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে পরীক্ষা পদ্ধতি নিয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সভায় উপস্থিত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসায় প্রভাষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা ২০০ নম্বরের ভিত্তিতে হবে। এর মধ্যে ১৪০ নম্বর বিষয়ভিত্তিক। বাকি ৬০ নম্বরের মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫ এবং গণিত ও বিজ্ঞান ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।

এনটিআরসিএ সূত্র জানায়, প্রাথমিকভাবে নেওয়া এ সিদ্ধান্ত পরবর্তীতে চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এটি কাঠামো চূড়ান্ত করা হবে এবং বাস্তবায়নে ব্যবস্থা নেয়া হবে।

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান