হোম > জাতীয়

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

আতিকুর রহমান নগরী

ঢাকায় ভারতের হাইকমিশনে ‘সাম্প্রতিক হুমকি’ এবং কয়েকজন বাংলাদেশি রাজনৈতিক নেতার ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে আপত্তি জানাতে নয়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। বুধবার (১৭ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, এই তলবের প্রেক্ষাপটে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে উল্লেখ করা হয়েছে।

এনডিটিভি জানায়, বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপনের সময় দেওয়া এক বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘সেভেন সিস্টারসকে ভারত থেকে আলাদা করা হবে।’

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা আশা করি, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, শান্তিপূর্ণ নির্বাচনের জন্যও।’

নিম্নতম মজুরি বোর্ডের প্রজ্ঞাপন রোববার

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ

আজ যে জেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

রেজিস্ট্রেশনের আওতায় আসছে বিদেশি শ্রমিক

তাহসিফের মৃত্যুর ঘটনায় উত্তরখান থানায় বাবার মামলা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে পিবিআই

ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতে ইসলামের

‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের