হোম > জাতীয়

সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

আতিকুর রহমান নগরী

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ ৭ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

মঙ্গলবার সকালে বৈঠকে মামলার অনুমোদন দেয়া হয়। ভুয়া অ্যাকাউন্ট খুলে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এর আগে ৩ আগস্ট সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে জাহাঙ্গীর আলমসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতি ও বিদেশে পাচারের অভিযোগে রয়েছে তাদের বিরুদ্ধে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নিরলস কাজ করছেন জুবাইদা রহমান

জুয়া প্রতিরোধ আইনের খসড়া নীতিগত অনুমোদন

বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের খসড়া নীতিগত অনুমোদন

সরকারকে বিতর্কিত করার জন্য কাজ করছে পুলিশ: সংসদে সেলিম ভূঁইয়া

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক হিসেবে কাজ করবে: তথ্যমন্ত্রী

জুলাই আহত যোদ্ধাদের কর্মসংস্থান ও মাসিক ভাতার পরিকল্পনা আছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

কোনো দলই আমার দায়িত্ব নেয় না: সংসদে রুমিন ফারহানা

সুইস ব্যাংকে এক বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ