হোম > জাতীয়

তিন দলের প্রতি পিনাকীর সনির্বন্ধ আহ্বান

আতিকুর রহমান নগরী

বিএনপি, জামায়াত এবং এনসিপির প্রতি সনির্বন্ধ আহ্বান জানিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। শনিবার নিজের ফেসবুকে তিনি এ আহ্বান জানান।

পিনাকী একটি ফটো কার্ড শেয়ার করেছেন। সেখানে লেখা আছে, ‘এক/এগারোর পুনরাবৃত্তি ঠেকাতে অবিলম্বে প্রধান তিন দলকে একসাথে বসতে হবে।

জুলাই গণভবনের পর থেকে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনীতি ও সংবাদমাধ্যমে ফ্যাসিজমের পক্ষপাতলগ্নকারীদের ফিরে আসার বিরুদ্ধে গড়ে ওঠা গণপ্রতিরোধের ঘটনাসমূহ স্বতঃস্ফূর্ত, বিচ্ছিন্ন ও সময়হীন। একে সঠিক পথে পরিচালনা করতে সম্মিলিতভাবে বিএনপি, জামায়াত এবং এনসিপি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ফলে এটা রাজনৈতিক দিক নির্দেশনাহীনভাবে বিভিন্ন ‘প্রেশার গ্রুপের’ রোমাঞ্চকর অভিযানে পরিণত হয়। ইন্ডিয়ানপন্থি সেনাপ্রধান জেনারেল ওয়াকার যাকে ‘মব’ বলে এর বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন।

অধ্যাপক মু. ইউনুসের সরকারের রাজনীতির ‘র’ বর্ণটিও বুঝেন না বলে, গণভবনেরবিরোধী শক্তিসমূহ ক্রমশই সংগঠিত হচ্ছে এবং পল্টন বল প্রদর্শনের চেষ্টা চালাচ্ছে। এই পটভূমিতে গতরাতে গণধিকার পরিষদের নেতৃবৃন্দের ওপর যে নেক্কারজনক হামলা সংগঠিত হয়েছে, তার সবকিছু পর্যালোচনা করে সম্মিলিতভাবে নিজেদের রাজনৈতিক অবস্থান গ্রহণের জন্য আমি দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের কাছে সনির্বন্ধ আহ্বান জানাচ্ছি।’

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান, প্রশ্ন দিলারা চৌধুরীর

রাজধানীতে হোটেল থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

আইনের ফাঁকফোকরের মাদক কারবারি-ছিনতাইকারীদের আটকে রাখা যায় না

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তারের ঘটনায় এইচআরএসএসের নিন্দা

কচুয়া-বেতাগী সেতু বদলে দেবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ: জামাল

বৃষ্টির মাঝেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

জ্বালানি সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

একযোগে ৩৬ এসিল্যান্ড বদলি

সেদিন খালেদা জিয়ার লংমার্চে আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের বাধা, উপেক্ষা করে এগিয়ে যান দেশনেত্রী