হোম > জাতীয়

মোবাইল অ্যাপে মেট্রোর কার্ড রিচার্জের নিয়ম জানালো কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

মেট্রো রেলের র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড ব্যবহার আরো সহজ করতে অ্যাপ তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড র‍্যাপিড পাস অ্যাপের মাধ্যমে সহজে রিচার্জ করতে পারবেন। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে নতুন অ্যাপ হওয়ায় কিছু ফিচারে সাময়িক সমস্যা দেখা দিতে পারে।

তবে আমাদের অভিজ্ঞ টেকনিক্যাল টিম সার্বক্ষণিকভাবে উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করছে, যাতে আপনাদের অভিজ্ঞতা আরো নিরবচ্ছিন্ন হয়।

অ্যাপ ব্যবহারের নিয়ম

র‍্যাপিড পাস অ্যাপ ব্যবহার করতে হলে যেসব গ্রাহক ইতোমধ্যে rapidpass.com.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন, তারা একই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগইন করতে পারবেন। লগইনের পর ব্যবহারকারী ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত অ্যামাউন্ট সেট করে রিচার্জের জন্য প্রসেস দিতে পারবেন। এ সময় ব্যাংকের কার্ডের পাশাপাশি বিকাশ ও নগদের মাধ্যমেও সহজে রিচার্জ করা যাবে।

ডাউনলোড করবেন যেভাবে

অ্যানড্রয়েড মোবাইলে অ্যাপস স্টোরে গিয়ে র‍্যাপিড পাস লিখে সার্চ দিয়ে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া https://play.google.com/store/apps/details লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

ইউরোপ ব্যাধিতে নিভছে তরুণদের জীবন,তবু থামছে না নির্মম যাত্রা

কেরানীগঞ্জে গ্যাস নেই সাত দিন, কলকারখানা বন্ধ

ছুটির দিনে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমেছে

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় ২৪ ডিভিশনের বাজিমাত

দেশজুড়ে আবারো পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস, শুরু কবে

মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হলে বাংলাদেশের কী লাভ, জানালেন তুরস্কের অধ্যাপক

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে শিগগিরই

চীন–বাংলাদেশ ভোকেশনাল রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় সমঝোতা

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন